Chairman's Message

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পরিচিতি

হাকিম মোঃ সোহেল মিয়া একজন বহুমাত্রিক মানবিক ব্যক্তিত্ব, যিনি নিজের যোগ্যতা, উদ্যোগ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। এক কথায় তিনি একজন তরুণ উদ্যোক্তা ও মানবিক চেতনাসম্পন্ন আদর্শ সমাজ বিনির্মাণের তারুণ্যদীপ্ত এক উদ্যমী স্বপ্নচারী।

বহুমাত্রিক পেশাগত পরিচয়ে তিনি যেমন সমাজের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন, তেমনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক উন্নয়নকে তাঁর জীবনদর্শনের কেন্দ্রবিন্দুতে রেখেছেন।

প্রশিক্ষিত হোমিও চিকিৎসক হিসেবে তিনি জাতির প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালক এবং ঢাকা বিভাগীয় পরিচাল অঞ্চল২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মানবাধিকার সুরক্ষায় রেখেছেন সরব ভূমিকা।

তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর ঢাকা বিভাগীয় ব্যুরো চিফ এবং Probaho News24 (Multimedia) এর প্রকাশক ও সম্পাদক হিসেবে আধুনিক গণমাধ্যম জগতে রেখেছেন স্বতন্ত্র পরিচয়। তাঁর লেখনী, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ সংবাদমাধ্যমকে দিয়েছে নতুন গতি।

হাকিম মোঃ সোহেল মিয়া প্রতিষ্ঠা করেছেন আল-ইখওয়ান ফাউন্ডেশন এবং আত তাহমিদ এডুকেশন-যা তাঁর মানবিক আদর্শ, শিক্ষানুরাগ এবং সমাজ বিনির্মাণে অদম্য মনোভাবের এক উজ্জ্বল নিদর্শন। তিনি বিশ্বাস করেন, শিক্ষা কেবল ডিগ্রি নয়; বরং চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ এবং মানবিক দায়িত্ববোধের আলোকে মানুষকে সুগঠিত করার মাধ্যম।

একজন সমাজসেবী হিসেবে তিনি সর্বদা মানুষের কল্যাণে নিবেদিত। একজন হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও ইতিবাচক মননের মানুষ হিসেবে তিনি আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করেন। মানবিকতার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করাই তাঁর আজীবনের ব্রত।

 

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বক্তব্য

আত তাহমিদ এডুকেশন আমার কাছে শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি আগামী প্রজন্মের জন্য একটি সোনালি ভবিষ্যতের নির্মাণশালা। এখানে আমরা এমন এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে ইসলামিক আদর্শ, নৈতিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

আমাদের লক্ষ্য হলো-শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা কেবল হিফজ ও ইসলামিক জ্ঞানে পারদর্শী না থাকে; বরং আধুনিক বিজ্ঞান, বাংলা ও ইংরেজিতে দক্ষ, প্রযুক্তি-সচেতন, আন্তর্জাতিক মানসিকতার অধিকারী এক আলোকিত নাগরিক হিসেবে সমাজে নেতৃত্ব দিতে পারে।

শিক্ষা মানে শুধুই বইয়ের জ্ঞান নয়-এটা চরিত্র গঠন, দায়িত্ববোধ জাগ্রত করা, মানবিকতার আলো ছড়িয়ে জীবনে সৌন্দর্য সৃষ্টি করার প্রক্রিয়া। আত তাহমিদ এডুকেশন সেই মিশনেই কাজ করছে-যাতে প্রতিটি শিক্ষার্থী আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণ উভয় লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে পারে।

আমার তরুণ সমাজের প্রতি আহ্বান:- জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে নিজেকে প্রস্তুত করো। পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়, আর শিক্ষা সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে আলোর প্রদীপ তুলে দিতে চাই যাতে তারা পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিময় করে গড়ে তুলতে পারে।"

ধন্যবাদান্তে,
[হাকিম মোঃ সোহেল মিয়া ]
Principal