
মোঃ উজ্জ্বল
আত তাহমিদ ইসলামিক ক্যাডেট মাদরাসা ও আত তাহমিদ এডুকেশনের সম্মানিত ব্যবস্থাপক মোঃ উজ্জ্বল একজন আধুনিক মননশীল, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষানুরাগী ও সমাজসেবী। শিক্ষা, মানবাধিকার এবং গণমাধ্যম এই তিন অঙ্গনে তাঁর সক্রিয় ও গঠনমূলক ভূমিকা তাঁকে এক স্বতন্ত্র পরিচয়ে উদ্ভাসিত করেছে।
আন্তর্র্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পরিচালক (আইন), অঞ্চল-২ হিসেবে তিনি মানবাধিকার সুরক্ষা, ন্যায়ুনীতি প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় পালন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। মানবিক অধিকার রক্ষায় তাঁর নিরলস অবস্থান তাঁকে মানবতার একটি নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত করেছে।
গণমাধ্যম অঙ্গনেও তিনি সমানভাবে দক্ষ ও দায়িত্বশীল। তিনি জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার , ও News21 ( Bangla TV ) এর সিনিয়র সাংবাদিক এবং Probaho News24 এর সহ-সম্পাদক । তাঁর নিরপেক্ষতা, দায়িত্ববোধ এবং বিশ্লেষণধর্মী লেখনী আধুনিক সাংবাদিকতায় এনেছে নতুন দৃষ্টিভঙ্গি ও গতি।
এছাড়া আল-ইখওয়ান ফাউন্ডেশনুএর সহ-সভাপতি হিসেবে তিনি দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে রেখে চলেছেন উল্লেখযোগ্য অবদান। শিক্ষা ও মানবিকতার প্রতি তাঁর গভীর বিশ্বাস তাঁকে আত তাহমিদ এডুকেশনের ব্যবস্থাপক হিসেবে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকায় প্রতিষ্ঠিত করেছে।
তিনি মনে করেন— “শিক্ষা শুধু সনদ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের সমন্বয়ে একজন আলোকিত মানুষ গড়ে তোলার পথ।”
একজন হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও ইতিবাচক মননের মানুষ হিসেবে তিনি আশেপাশের সবাইকে অনুপ্রেরণা দেন এবং মানবিকতার আলো সমাজে ছড়িয়ে দিতে আজীবন নিবেদিত থাকতে চান।
ব্যবস্থাপকের বক্তব্য
“আত তাহমিদ এডুকেশন আমার কাছে শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—
এটি আগামী প্রজন্মের জন্য একটি সোনালি ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। এখানে আমরা এমন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে ইসলামিক আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত।
আমাদের উদ্দেশ্য—
শিক্ষার্থীদের শুধুমাত্র হিফজ বা ইসলামিক জ্ঞানেই পারদর্শী করা নয়; বরং আধুনিক বিজ্ঞান, বাংলা-ইংরেজি দক্ষতা, প্রযুক্তি জ্ঞান এবং আন্তর্জাতিক মানসিকতায় গড়ে তোলা—যাতে তারা জ্ঞান, চরিত্র ও নেতৃত্বগুণে সমাজকে আলোকিত করতে পারে।
শিক্ষা কেবল বইয়ের পাঠ নয়—
এটি চরিত্র গঠন, দায়িত্ববোধ জাগ্রত করা এবং মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার এক অবিচল প্রক্রিয়া।
আত তাহমিদ এডুকেশন সে লক্ষ্যেই কাজ করছে—যাতে প্রতিটি শিক্ষার্থী আল্লাহর সৃষ্টি ও মানবতার কল্যাণে নিজেকে প্রস্তুত করতে পারে।
তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান—
নিজেদের গড়ে তোলো জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে। মনে রাখবে—
পরিবর্তন ভেতর থেকেই শুরু হয়, আর শিক্ষা সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের হাতে এমন আলোর প্রদীপ তুলে দিতে—
যাতে তারা পৃথিবীকে আরও সুন্দর, শান্তিময় ও কল্যাণময় করে তুলতে পারে।”

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجَينْ
আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা এমন একটি শিক্ষাদর্শন, যার ভিত্তি ইসলামি মূল্যবোধ, আধুনিক বিজ্ঞানমনস্ক চিন্তাধারা, দক্ষ ইংরেজি ভাষাজ্ঞান এবং সুশৃঙ্খল নেতৃত্বগঠন প্রক্রিয়ার সমন্বয়ে নির্মিত। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা কেবল একটি একাডেমিক কাঠামো নয়; বরং এটি একটি চিন্তাধারা, নৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন জাতিগঠনের সুদূরপ্রসারী পরিকল্পনার প্রতিফলন।
প্রতিষ্ঠানটি শুরু থেকেই ভবিষ্যতমুখী চিন্তা ও যুগোপযোগী পরিকল্পনা নিয়ে পথচলা শুরু করেছে। কেননা আধুনিক বিশ্বের বহুমাত্রিক চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর সভ্যতার দ্রুত পরিবর্তন, জ্ঞানবিজ্ঞাননির্ভর প্রতিযোগিতামূলক বাস্তবতা-এসব মোকাবিলায় একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন ইংরেজি দক্ষ, বিজ্ঞানমনস্ক, নৈতিকভাবে পরিশীলিত এবং ইসলামি চরিত্রে সুসংগঠিত এক নতুন প্রজন্ম। যেখানে শিক্ষার্থীরা কেবল পাঠ্যসূচিতে সীমাবদ্ধ নয়; বরং তারা গড়ে উঠছে নাগরিক-চেতনায় সজ্জিত, নৈতিকভাবে দৃঢ়, ইসলামি কৃষ্টিকালচারের ধারক এবং আগামীর বাংলাদেশ গড়ার যোগ্য নেতৃত্বের প্রতিনিধিত্বকারী রূপে।
হিফজ বিভাগ এই প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত অধ্যায়। শিক্ষার্থীদের শুদ্ধ তাজবীদ, মাখরজ, কিরাআত এবং নিয়মিত রিভিশনের মাধ্যমে কুরআন মুখস্থ করানো হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজ মডিউল, মানসম্মত নাজেরা, দক্ষ মুহাফফিযদের ব্যবস্থাপনা এবং ধারাবাহিক পুনরাবৃত্তিমূলক পাঠক্রম হিফজকে স্থায়ী ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। হিফজ সমাপ্তির পরও বিশেষায়িত রিভিশন প্রোগ্রাম এবং কিরাআত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি ও তিলাওয়াত দক্ষতা সুদৃঢ় রাখা হয়। কারণ একজন হাফিযে কুরআন কেবল মুখস্থকারী নন; তিনি নৈতিকতা, চরিত্র ও নেতৃত্বের আদর্শ প্রতিনিধিত্বকারী একজন মানুষ।
এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি-জ্ঞান, বিশ্লেষণাত্মক চিন্তাশক্তি এবং ক্যাডেট-ধর্মী শৃঙ্খলার সমন্বয়ে শিক্ষার্থীদের একটি একীভূত পাঠ্যক্রমে গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য-এমন একটি প্রজন্ম তৈরি করা যারা আধুনিক বৈশ্বিক প্রতিযোগিতায় যেমন সক্ষম হবে, তেমনি ইসলামি নৈতিকতায় দৃঢ় থেকে জাতির জন্য আলোকিত নেতৃত্ব প্রদান করবে।
ইসলামি কৃষ্টি ও সংস্কৃতির হারানো সৌন্দর্য পুনরুদ্ধার, গবেষণামুখী আলেম তৈরি, বিচক্ষণ ইসলামি স্কলার গঠন এবং চরিত্র ও নীতিবোধে উত্তম নাগরিক তৈরির ধারাবাহিকতা-এ প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। হিফজ, আকীদা, ফিকহ, সীরাত ও গবেষণাভিত্তিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তা ও চরিত্রে একটি পরিমিত, ভারসাম্যপূর্ণ এবং গভীর ভিত্তি প্রদান করে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তাঁর অনন্য দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রম ও সুযোগ্য নেতৃত্ব দিয়ে যে মহৎ স্বপ্নের ভিত্তি স্থাপন করেছেন-তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর স্বপ্নই আজ আমাদের অনুপ্রেরণা, তাঁর লক্ষ্যই আমাদের অগ্রযাত্রার পাথেয়। আমরা তাঁর সাহসী উদ্যোগ ও শিক্ষাবৃত্তিক প্রজ্ঞাকে শ্রদ্ধাভরে স্বীকৃতি জানাই এবং তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-সুস্থ, স্বচ্ছ, আধুনিক প্রশাসনব্যবস্থা ও পেশাদার মনোভাবের মাধ্যমে এই প্রতিষ্ঠান একদিন হবে দেশের অন্যতম রোল মডেল শিক্ষালয়।
আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা-একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি ভিশন, একটি মিশন এবং একটি আদর্শিক জাতিগঠনের মহৎ পথচলা। আল্লাহ তাআলা এই প্রচেষ্টা কবুল করুন এবং প্রতিটি শিক্ষার্থীকে দুনিয়া ও আখেরাতের সফলতার পথে অগ্রসর করুন।
মুফতী হাবিবুল্লাহ নোমানী
দাওরায়ে হাদিস, তাখাসসূস ফিল ফিকহী ওয়াল ইফতা,
তাখাসসূস ফী উলূমিল হাদিস, ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, ইনকোর্স:-ইসলামী মনোবিজ্ঞান।
বিভাগীয় প্রধান
শিক্ষা-গবেষণা ও কারিকুলাম বিভাগ, আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশ।

আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা
আলহামদুলিল্লাহ। মানবজাতিকে জ্ঞান, হিদায়াত ও উন্নতির পথে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলো দিয়েছেন। জ্ঞান অর্জন শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি ইবাদতের অংশ। মহান আল্লাহ তাআ'লা বলেন-
"বলুন, হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।” (সূরা ত্বাহা: ১১৪)
জ্ঞান ও চরিত্র-এই দুটি বিষয় একজন মানুষের ভবিষ্যত নির্ধারণ করে। আমাদের সন্তানরা শুধু ভালো ছাত্র হবে না, তারা হবে নৈতিক, সৎ, দায়িত্ববান এবং দেশ-উম্মাহর জন্য উপকারী মানুষ। রাসুলুল্লাহ বলেছেন-
দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।” (ইবনু মাজাহ, হাদিস: ২২৪)
আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য-
কুরআন-হাদিসের আলোকে আদর্শিক চরিত্র গঠন
আধুনিক ও সামরিক শৃঙ্খলা ভিত্তিক শিক্ষা
দেশপ্রেম ও ঈমানকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যত নেতৃত্ব তৈরি করা
এ মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং সুন্নাহর অনুসারী, প্রযুক্তি-জ্ঞানে দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ তৈরির এক সুন্দর উদ্যোগ। আমরা চাই-এখান থেকে এমন প্রজন্ম তৈরি হোক যারা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে।
রাসুলুল্লাহ আরো বলেছেন- "তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।” (বুখারি)
আমি বিশ্বাস করি-আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা আমাদের সন্তানদের ভবিষ্যতকে আলোকিত করবে। এখানে প্রতিটি ছাত্র হবে শিক্ষা, চরিত্র, ইমান, দেশপ্রেম এবং দায়িত্ববোধের আদর্শ।
পরিশেষে মহান আল্লাহ তাআ'লার দরবারে দোয়া করি-
আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, জনকল্যাণের কেন্দ্র বানিয়ে দিন এবং এখানে যারা পড়বে, পড়াবে ও সহযোগিতা করবে- সবার জন্য সফলতা ও বরকত দান করুন।
والسلام عليكم ورحمة الله وبركاته
উপদেষ্টা
মোঃজিল্লুর রহমান
আত-তাহমীদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা